ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

জামালপুরে ৩০২০ জন কৃষক পেল ফসলের বীজ, সার

কৃষকদের মাঝে ফসলের বীজ ও সার তুলে দেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

চলতি রবি মওসুমে গম, সরিষা, ভুট্টা, পেয়াজ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জামালপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তিন হাজার ২০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ এবং বক্তব্য রাখেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুর রহমান, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত ইকরাম প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে তিন হাজার ২০ জন কৃষকদের মাঝে সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ ও তিল বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি পাঁচ জন কৃষকের মাঝে দুই বস্তা করে ডিএপি সার, এক বস্তা এমওপি সার, ১০ কেজি ভুট্টাবীজ, পাঁচ কেজি সরিষা বীজ, পাঁচ কেজি তিল বীজ ও ১০০ কেজি গমবীজ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

জামালপুরে ৩০২০ জন কৃষক পেল ফসলের বীজ, সার

আপডেট সময় ০৬:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯