ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পানি উন্নয়ন বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগের সুপারিশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পানি উন্নয়ন বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে ২০ অক্টোবর সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদানেরও সুপারিশ করা হয়।

কমিটির সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মোহাম্মদ নজরুল ইসলাম এবং মো. ফরিদুল হক খান সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত তিতাস নদী (আপার) পুনঃখনন প্রকল্প ও নোয়াখালী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পগুলো সঠিকভাবে ও যথাসময়ে বাস্তবায়নের তাগিদ দেয়া হয়।

এছাড়াও সভায় শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধকল্পে এবং নদী ড্রেজিং এর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। ড্রেজিং এর কার্যক্রমে কোন গাফিলতি যাতে না হয় সে বিষয়ে সুপারিশ করা হয়। এছাড়াও ঢাকা, ফরিদপুর, চাঁদপুর ও সিরাজগঞ্জে ড্রেজারের সাব-স্টেশন স্থাপনের সুপারিশ করা হয়।

সভায় মুহুরি সেচ প্রকল্পের জন্য নেয়া সেচ ব্যবস্থাপনা উন্নয়ন (এমইপি) র্শীষক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন র্বোড এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

পানি উন্নয়ন বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগের সুপারিশ

আপডেট সময় ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯