ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

বকশীগঞ্জে গ্রেপ্তার অপহরণকারী বাবু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অপহরণের ১১ দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর রাতে বকশীগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেরুরচর ইউনিয়নের মধ্য খেওয়ার চর গ্রামের আবদুল বাছেদের ছেলে বাবু মিয়া (২৩) একই গ্রামের মজিবর রহমানের নবম শ্রেণির পড়ুয়া মেয়ে মনিরা খাতুনের (১৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে বাবু মিয়া মনিরার খাতুনের বাবা মজিবুর রহমানকে বিয়ের প্রস্তাব দেন।

মজিবর রহমান বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে ক্ষুব্ধ হয় বাবু মিয়া। এরই জের ধরে ১১ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে মনিরা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাবু মিয়া ও তার অন্যান্য সহযোগীরা মনিরার মুখ চেপে ধরে অপহরণ করেন।

পরে মনিরার বাবা মজিবর রহমান বকশীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে তারা অপহৃতাকে উদ্ধারের চেষ্টা করে। অবশেষে ২১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাবু মিয়ার বাড়ি থেকে অপহৃত মনিরা খাতুনকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত বাবু মিয়া ও তার ভাই ফজলু মিয়াকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ২১ সেপ্টেম্বর রাতেই ওই ছাত্রীর বাবা মজিবর রহমান চারজনকে আসামি একটি একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের ২২ সেপ্টেম্বর সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

বকশীগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯