ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ৪০১০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. লিটন মিয়া। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৪ হাজার ১০টি ইয়াবাসহ মো. লিটন মিয়া (৩৮) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ১ আগস্ট গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী পাথরের চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুর সদর উপজেলার শরিফপুরের মৃত মিয়ার উদ্দিনের ছেলে। ২ আগস্ট তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

তারাটিয়া তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ১ আগস্ট গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর এলাকায় অভিযান চালান। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস লিজা পরিবহন পাথরের চর অতিক্রম করার সময় বাসটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। ওই বাসের যাত্রী লিটনের ব্যাগ তল্লাশি করে ৪ হাজার ১০টি ইয়াবা জব্দ এবং তাকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার মো. লিটন মিয়া একজন চিহ্নিত মাদক কারবারি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করে ২ আগস্ট দুপুরে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

দেওয়ানগঞ্জে ৪০১০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯