ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন

ইসলামপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নদী ভাঙ্গন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭৮ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ১ আগস্ট বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের ৭৮টি হত-দরিদ্র পরিবারের মধ্যে ৪৯ জনকে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা, একজনকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকা এবং ২৮ জনকে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ইসলামপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন

আপডেট সময় ০৭:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯