ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

পোগলদিঘায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পানিতে ডুবে ইমন মিয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১ আগস্ট সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় কৃষক মো. রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামের কৃষক রুবেল মিয়া ১ আগস্ট সকাল ১০টার দিকে বাড়ির পাশেই ডোবায় গরু গোসল করাতে নামেন। তার ছেলে ইমনও সেখানে ডোবার পাড়ে খেলছিল। এক পর্যায়ে বাবার অগোচরে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় ইমন। কিছুক্ষণ পর ইমন ভেসে উঠে। রুবেল মিয়া তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে তাকে দাফন করা হয়েছে। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

পোগলদিঘায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯