ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দয়াময়ী মোড়ে র‌্যাবের অভিযানে ছয় মাদকাসক্ত গ্রেপ্তার

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ছয়জন মাদকাসক্তকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে ছয়জন মাদকাসক্তকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে। ২০ জুলাই দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম ও র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উপপরিচালক, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া। বেলা আড়াইটার দিকে শহরের দয়াময়ী মোড় এলাকায় অভিযান চলাকালে ছয়জন মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদকাসক্তরা হলেন জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার মো. চাঁন মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৬), বাগেরহাটা এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. হাফিজুল ইসলাম (৩৫), বাহ্মণপাড়া এলাকার মৃত শাহাদৎ হোসেনের ছেলে মো. জুয়েল (৩০), বাহ্মণপাড়া এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মো. বাবুল (৩৫), বেলটিয়া এলাকার মৃত শাহাজান মিয়ার ছেলে মো. হাসিকুজ্জামান অন্তর (২৬) ও বন্দেরবাড়ী এলাকার মো. সুরুজ্জামানের ছেলে মো. মহিউদ্দিন সুজন (৩২)।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম তাদের প্রত্যেককে তিনমাস করে বিনাশ্রম কারাদ- ও এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

দয়াময়ী মোড়ে র‌্যাবের অভিযানে ছয় মাদকাসক্ত গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯