ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

বকশীগঞ্জে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের তৎপরতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্রী। সে নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বাল্যবিয়ের আয়োজন করায় ওই স্কুল ছাত্রীর বড় বোনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বাবুুল মিয়ার মেয়ে লাইলী আক্তারের (১৩) সঙ্গে ব্যাপারীপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে কবির হোসেনের বিয়ে ঠিক হয়। ৫ জুলাই লাইলী আক্তারের বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। বিয়ে উপলক্ষে বিকেল থেকে প্রস্তুতি নিচ্ছিলেন কনেপক্ষ। খবর পেয়ে সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ওই বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়েতে উদ্বুদ্ধ করায় এবং বিয়ের আয়োজন করায় ওই স্কুল ছাত্রীর বড় বোন কল্পনা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আহমেদ ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট সময় ০৬:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯