ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

বকশীগঞ্জে দুই শিশু সন্তানের সামনেই এক মা ধর্ষণের শিকার

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুই শিশু সন্তানকে ধারালো ছুরি উঁচিয়ে ভয় দেখিয়ে তাদের সামনেই মাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৭ জুন ভোরে বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড় গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ২৯ জুন দুপুরে ধর্ষণের শিকার ওই নারী প্রতিবেশী মো. জামানের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের হতদরিদ্র এক রিকশাচালকের স্ত্রী (২৫) তার দুই শিশু সন্তান নিয়ে স্থানীয় মিস্টার আলীর বাড়িতে বসবাস করেন। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ২৭ জুন ভোর ৪টার দিকে একই গ্রামের মো. জামান (২৫) নামের এক যুবক ওই নারীর ঘরে যান। তিনি ওই নারীর দুই শিশু সন্তানকে ধারালো ছুরি উঁচিয়ে ভয় দেখিয়ে আটকে রাখেন। পরে দুই শিশুর সামনেই জামান ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে বাড়ির মালিক মিষ্টার আলী এগিয়ে গেলে ধর্ষণকারী জামান দ্রুত পালিয়ে যান।

এদিকে ঘটনার দু’দিন পর ২৯ জুন দুপুরে ধর্ষণের শিকার ওই নারী তাকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী জামানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ৩০ জুন সকালে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হবে থানার ওসি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির একমাত্র আসামি জামানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে ৩০ জুন সকালে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হবে।’

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জে দুই শিশু সন্তানের সামনেই এক মা ধর্ষণের শিকার

আপডেট সময় ০৭:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯