ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

তুলসীরচরে কৃষককে জবাই করে হত্যা

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নে জাহাঙ্গীর আলম (২৫) নামের একজন কৃষককে জবাই করে হত্যার পর ধান খেতে পুতে রেখে লাশ গুম করেছিল দুর্বৃত্তরা। পুলিশ ১৫ মে দুপুরে স্থানীয় আনন্দবাজার এলাকায় একটি ধান খেত থেকে লাশটি উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত জাহাঙ্গীর আলম ওই ইউনিয়নের টেবিরচর গ্রামের ফুল মাহমুদের ছেলে।

নিহেতের চাচা স্থানীয় ইউপি সদস্য মো. খলিলুর রহমান বাংলারচিঠিডটকমকে জানান, তার ভাতিজা কৃষক জাহাঙ্গীর আলম আট মাস আগে ইরাক থেকে নিজ গ্রামে ফিরে পুনরায় কৃষি আবাদ শুরু করেন। ১২ মে রাত ৯টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ১৫ মে ভোরে ওই ইউনিয়নের আনন্দবাজার এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের পারে ধান খেতে পুতে রাখা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নিকটবর্তী লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারী তদন্ত কেন্দ্রের পুলিশ ১৫ মে দুপুরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে বাড়ি থেকে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বারুয়ামারী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. জাহেদুল হক বাংলারচিঠিডটকমকে বলেন, ‘লাশের গলা কাটা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে তার পরিবারের সদস্যরা এ হত্যাকান্ডের কারণ জানাতে পারেনি। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

তুলসীরচরে কৃষককে জবাই করে হত্যা

আপডেট সময় ০৫:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯