ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নুসরাতের দাফন সম্পন্ন

দাদীর কবরের পাশে দাফন করা হয় নুসরাতকে। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : ফেনীর সোনাগাজীর উত্তর চর চান্দিনায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নুসরাত জাহান রাফি। ১১ এপ্রিল সন্ধ্যায় সাবের পাইলট স্কুলের মাঠে জানাজা শেষে দাদির কবরের পাশেই দাফন করা হয়েছে তাকে।

নুসরাতের জানাজা পড়িয়েছেন বাবা মাদরাসা শিক্ষক মাওলানা এ কে এম মুসা। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়।

এর আগে বিকেলে নিজ বাড়িতে পৌঁছে নুসরাতের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। এ সময় সোনাগাজী বাজার থেকে নুসরাতের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে ছিল আত্মীয়-স্বজন ও স্থানীয়দের ভিড়।

দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তরের পর সোনাগাজীর উত্তর চর চান্দিনার উদ্দেশ্যে রওনা দেয় অ্যাম্বুলেন্সটি।

৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে একদল মুখোশধারী। পাঁচদিন পর ১০ এপ্রিল রাতে ঢামেকে মৃত্যু হয় তার। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে প্রধান আসামি করে মামলা করেছেন নুসরাতের ভাই। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

নুসরাতের দাফন সম্পন্ন

আপডেট সময় ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯