ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

জামালপুরে বালু উত্তোলন বন্ধে ইউএনও’র অভিযান

ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

এম আলমগীর, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর পৌরসভার রশিদপুর সেতুর পাশে ২৪ মার্চ বিকেলে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় দুটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে টের পেয়ে মেশিনের মালিক ও শ্রমিকরা আগেই দৌড়ে পালিয়ে গেছেন।

জানা গেছে, ২৪ মার্চ বিকেলে পৌরসভার রশিদপুর সেতুর পাশে দুটি বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন দিয়ে অবৈধবাবে বালু উত্তোলনের খবর পেয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। তবে অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারী দুটি মেশিনের মালিক ও শ্রমিকরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। পরে ড্রেজার মেশিন দুটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

এলাকাবাসী জানান, মেলান্দহ ঊপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদী এলাকার মৃত নবী শেখের ছেলে হবিবর রহমান, সোবাহানের ছেলে আল-আমিন, দুলালের ছেলে শফিকুল ও সাত্তারের ছেলে বিল্লাল হোসেন ১০-১২ দিন ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এলাকার লোকজন বাধা দিলেও তাদের কথার কোনো তোয়াক্কা করেনি তারা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন বাংলারচিঠি ডটকমকে বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ রকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে বালু উত্তোলন বন্ধে ইউএনও’র অভিযান

আপডেট সময় ১১:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯