ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
জামালপুরে আর্ন প্রকল্পের জেলা পর্যায়ের উদ্বোধনী কর্মশালা

যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

জামালপুর : EARN প্রকল্পের জেলা পর্যায়ের উদ্বোধনী কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম। ছবি : বাংলারচিঠিডটকম

যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৪ নভেম্বর, মঙ্গলবার ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের জেলা পর্যায়ের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় স্থানীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুবদের দক্ষতা ও আকাঙ্ক্ষার সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর ও কেয়ার বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম।স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম তার বক্তব্যে যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর সমন্বয়ের উপর গুরুত্ব দেন। তিনি স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী বলেন, দেশের এক-তৃতীয়াংশ যুব জনগোষ্ঠীকে শুধু সরকারি রাজস্ব খাতের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ করে কর্মসংস্থানে যুক্ত করা সম্ভব নয়। এই বাস্তবতায় বিশ্বব্যাংকের সহায়তায় EARN প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও জানান, দেশের ২৫০টি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম চলছে। যার মধ্যে জামালপুর জেলার তিনটি উপজেলা ইসলামপুর, জামালপুর সদর ও মেলান্দহ উপজেলা রয়েছে।

তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের স্থানীয় শ্রমবাজার ও বেসরকারি উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করার আহ্বান জানান। এসব চাহিদার ভিত্তিতে যুব উন্নয়ন অধিদপ্তর, কেয়ার বাংলাদেশ ও সহযোগী সংস্থাগুলো প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।

এ ক্ষেত্রে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও তথ্যপ্রযুক্তি খাতের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এ ধরনের চাহিদাভিত্তিক উদ্যোগের মাধ্যমে বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

জামালপুর : EARN প্রকল্পের জেলা পর্যায়ের উদ্বোধনী কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

কর্মশালায় জানানো হয়, EARN প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৩টি উপজেলায় প্রায় ৫৬ হাজার NEET যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য রয়েছে। যার মধ্যে জামালপুর জেলায় রয়েছে ৭ হাজার ৯৮০ জন। NEET বলতে শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নন এমন যুবদের বোঝায়। তাদের শ্রমবাজার-উপযোগী দক্ষতা অর্জন, চাকরি ও আত্মকর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করাই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

কেয়ার বাংলাদেশের পক্ষে প্রকল্প সম্পর্কে ময়মনসিংহ রিজিওন এর ফোকাল মো. গোলাম রব্বানী সকলকে অবহিত করেন এবং মো. শাহআলম, ময়মনসিংহ বিভাগে ও জামালপুরে গৃহীত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। জামালপুর অঞ্চলে কেয়ার বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে এবং যৌথ বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল (MAWTS)।

কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসানসহ বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নিয়োগকর্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আলোচনায় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান, স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা এবং নারী ও সুবিধাবঞ্চিত যুবদের অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জামালপুরের যুবদের জন্য টেকসই কর্মসংস্থান ও জীবিকার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

জামালপুরে আর্ন প্রকল্পের জেলা পর্যায়ের উদ্বোধনী কর্মশালা

যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

আপডেট সময় ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬