ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

জামালপুর : কিউবায় কার্যক্রম বন্ধ করে দেওয়া খনিজ কোম্পানি শেরিটকে দ্বীপরাষ্ট্রটিতে জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের অনুমতি দিয়েছে ওয়াশিংটন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কিউবায় কার্যক্রম বন্ধ করে দেওয়া খনিজ কোম্পানি শেরিটকে দ্বীপরাষ্ট্রটিতে জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের অনুমতি দিয়েছে ওয়াশিংটন। ২০ অক্টোবর, মঙ্গলবার কানাডাভিত্তিক কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শেরিট ১৯৯০-এর দশক থেকে কিউবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেনারেল নিকেল কোম্পানি এসএর সঙ্গে যৌথ উদ্যোগে দেশটিতে নিকেল ও কোবাল্ট উত্তোলন করে আসছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে গত মে মাসের শুরুতে কিউবা থেকে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল কোম্পানিটি। মঙ্গলবারের ঘোষণার উদ্দেশ্য হলো- দেশটির মোয়া এলাকার খনিতে ভবিষ্যতে আবারও কার্যক্রম শুরুর পথ তৈরি করা।

তবে কিউবা থেকে সরে যাওয়ার পরপরই নিজেদের সম্পদ বিক্রি করে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে শেরিট। একই সঙ্গে কোম্পানিটির ৫৫ শতাংশ শেয়ার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গিলন ক্যাপিটালের কাছে বিক্রির বিষয়ে আলোচনা শুরু করে। চুক্তিটি সম্পন্ন হলে গিলন ক্যাপিটাল শেরিটের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক হবে।

গিলন ক্যাপিটালের মালিক রে ওয়াশবার্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন অর্থায়নবিষয়ক প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

শেরিট এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) থেকে পাওয়া ‘ফুয়েল লাইসেন্স’ বা জ্বালানি সরবরাহের অনুমতিপত্রের আওতায় মোয়া নিকেলের জন্য জ্বালানি, ফুয়েল অয়েল ও সালফার বিক্রি, পরিবহন, রপ্তানি ও সরবরাহ করা যাবে। এ-সংক্রান্ত অর্থ পরিশোধ এবং প্রয়োজনীয় অন্যান্য সেবাও এ অনুমতির আওতায় থাকবে।

কিউবার উপর আরোপিত নিষেধাজ্ঞা পরিচালনাকারী ওএফএসির সঙ্গে আলোচনাগুলো গিলন ক্যাপিটালের ঘনিষ্ঠ সমন্বয়ে হয়েছে বলেও মঙ্গলবারের বিবৃতিতে জানিয়েছে শেরিট। তবে কোম্পানিটি বলেছে, মোয়া নিকেলের কার্যক্রম বাস্তবে পুনরায় চালু করার জন্য ওএফএসির কাছ থেকে দ্বিতীয় একটি জরুরি অনুমতিপত্র পেতে হবে।

গত জানুয়ারিতে কিউবার উপর জ্বালানি অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই ব্যবস্থার আওতায় কেবল যুক্তরাষ্ট্র থেকে কিউবার বেসরকারি খাতের জন্য পাঠানো জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই কিউবার নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন। তার দাবি, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

আপডেট সময় ০৮:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬