ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদের জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদ জব্দ

নকলা : পুলিশের চেকপোস্টে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় চেকপোস্ট বসিয়ে ভারতীয় মদসহ শাহিন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

২২ নভেম্বর, রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন আলম ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে এক যুবক রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই ব্যাগ ভারতীয় মদের বোতল নিয়ে আসছে- এমন তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে নালিতাবাড়ীর সীমানা ছাড়িয়ে নকলা বাইপাসে পৌঁছালে নালিতাবাড়ী থানা পুলিশ নকলা থানা পুলিশকে অবহিত করে। পরে নকলা থানা পুলিশ গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলযোগে আসা শাহিন আলমের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪ বোতল মদ উদ্ধার করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ এই প্রতিবেদককে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদ জব্দ

নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদ জব্দ

আপডেট সময় ০৯:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬