ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

সাংবাদিক মাসুদুর রহমান

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন জামালপুরের সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক মাসুদুর রহমান। সম্প্রতি তিনি সংগঠনটির জামালপুর জেলা শাখা ও জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে রহস্যজনক কারণে পদত্যাগের ঘোষণা দেন। এবার কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পেলেন।

২৩ নভেম্বর, সোমবার দুপুর ১টারদিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কারী বারেক বৈদেশী।

সাংবাদিক মাসুদুর রহমান বর্তমানে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি, দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক প্রলয় পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসাবে কর্মরত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি সংগীত, বাউল গান ও ক্রীড়াঙ্গনের প্রতিও তার রয়েছে দীর্ঘদিনের আগ্রহ। শৈশব থেকেই বাউল সংগীতের প্রতি অনুরাগী মাসুদুর রহমান মাঝেমধ্যে নিজেও বাউল গান পরিবেশন করেন।

কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিক মাসুদুর রহমান বলেন, সবার কাছে দোয়া চাই। বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে যে দায়িত্ব পেয়েছি, তা যেন যথাযথভাবে পালন করতে পারি। বাউল শিল্পীদের অধিকার আদায়, তাদের পাশে দাঁড়ানো এবং সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। শিল্পীদের কল্যাণে সব সময় কাজ করার চেষ্টা করব।

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কারী বারেক বৈদেশী বলেন, মাসুদুর রহমান অতীত থেকেই একজন সংগীতপ্রেমী ও বাউলপ্রেমী মানুষ। তিনি নিজেও মাঝেমধ্যে গান পরিবেশন করেন। সেটিও আমরা দেখেছি। আশা করি, কেন্দ্রীয় কমিটিকে আরও গতিশীল করা, শিল্পীদের স্বার্থ ও অধিকার আদায় এবং সংগঠনের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

আপডেট সময় ১০:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬