ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ : পুলিশে অভিযানে ভারতীয় মদসহ গ্রেপ্তার আব্দুল মালেক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেংটিমারী এলাকায় অভিযান চালিয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ৮৮ বোতল ভারতীয় মদসহ আব্দুল মালেক (৫০) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ১ সেপ্টেম্বর. মঙ্গলবার দিবাগত এই অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার আব্দুল মালেক চেংটিমারী গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন এই প্রতিবেদককে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১ সেপ্টেম্বর দিবাগত রাতে চেংটিমারী গ্রামের আব্দুল জলিলের পুকুরে তল্লাশি চালানো হয়। পরে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৩৩ বোতল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ২৩ বোতল হুইস্কি, ২০ বোতল ওল্ড মঙ্ক/রুম (বা নির্দিষ্ট ব্র্যান্ড) এবং ১২ বোতল ভোডকাসহ ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকায় আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন, মাদক কারবারি আব্দুল মালেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। ২ সেপ্টেম্বর, বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আব্দুল মালেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬