ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ

জামালপুর : জুলাই গণঅভ্যূত্থান দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ ও বিজয় মিছিল করেছে জেলা বিএনপি। ৫আগস্ট, বুধবার বিকালে জামালপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ সংগ্রামের পরে একটি শান্তির স্বপ্নের সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আমরা পথ চলা শুরু করেছি। সেই পথে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। বিরোধীদল হিসাবে আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন। আমার বিশ্বাস তারেক রহমান শ্রদ্ধার সাথে সেই ভুলগুলো সংশোধন করে সঠিক পথে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এদেশের মানুষের স্বার্থে, ২৪ এর সেই ছাত্র-জনতার গণআন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করার স্বার্থে, আমাদের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া, এ দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাদের লালিতা স্বপ্ন বাস্তবায়নের স্বার্থে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে পথ চলার আহ্বান জানাই।

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বিজয় মিছিলপূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল ও মো. লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ।

সমাবেশ শেষে ৫ আগস্টে তিনজন শহিদ পরিবারের মাঝে নগদ অর্থ এবং পাঁচজন আহত পরিবারের মাঝে অর্থ ও ছাগল বিতরণ করা হয়।

সমাবেশ শেষে এক বিজয় মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।সমাবেশ ও বিজয় মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ

আপডেট সময় ১০:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬