ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী

ঢাকা : ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশনে বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : পিআইডি বাংলারচিঠিডটকম

৫ মে, মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর ষষ্ঠ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন বলেন, আপনারা তৃণমূলের নেতা। আপনারা মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সাথে থাকবেন, তাদের সাথে নিয়ে নেতৃত্ব দিবেন। তিনি বলেন, জাতিকে গড়ে তোলার ক্ষেত্রে একটি বড় ভূমিকা প্রশাসকদের রয়েছে। সরকারের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি জেলা প্রশাসকদের প্রকৃত জনকল্যাণমূলক কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার যত শক্তিশালী হবে, গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মীর শাহে আলম প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বর্তমানে ৬৪ জন জেলা প্রশাসকের মধ্যে ১৮ জন এবং ৮ জন বিভাগীয় কমিশনারের মধ্যে ১ জন নারী রয়েছেন, যা নারী ক্ষমতায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণে সকল প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

অধিবেশনে উপস্থিত ছিলেন পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান; স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তারেক, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকির, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। সূত্র : পিআইডি

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় ০৯:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬