ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

জামালপুরে মে দিবস উদযাপিত

জামালপুর : মে দিবসে জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুর জেলাশহরসহ বিভিন্ন স্থানে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উদযাপিত হয়েছে। বাংলারচিঠিডটকমের প্রতিবেদকদের পাঠানো সংবাদ :

বাংলাচিঠিডটকম এর নিজস্ব প্রতিবেদক আসমাউল আসিফ জানান, দিবসটি উপলক্ষ্যে ১ মে, শুক্রবার বর্ণাঢ্য শোভাযাতা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এই শোভাযাত্রা বের হয়।

এতে নেতৃত্ব দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। শোভাযাত্রায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ প্রমুখ।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, শ্রমিকেরা তাদের অধিকার আদায়ের জন্য এখনও প্রতিনিয়ত আন্দোলন করছে। রক্ত দিচ্ছে। শ্রমিকদের কাজের কর্মঘন্টা নির্ধারণ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রশাসনসহ সবাইকে সচেতন থাকতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তাদের পারিশ্রমিক পরিশোধ করা হয় সেদিকে সবাইকে সোচ্চার থাকতে হবে।

দেওয়ানগঞ্জ : মে দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক বিল্লাল হোসেন মণ্ডল জানান, দেওয়ানগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। ১ মে, শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মদন মোহন ঘোষ, শামছুল হুদা রতন প্রমুখ।

আলোচনা সভায় ইউএনও শাহ জহুরুল হোসেন মহান মে দিবসের তাৎপর্য কর্মক্ষেত্রে শ্রমিকের অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠায় মালিক-শ্রমিক ও সরকারের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে মে দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬