ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

জামালপুর : সৌদী আরবে মৃত্যুবরণকারী আব্দুল হাই বুলু। ছবি : বাংলারচিঠিডটকম

পবিত্র হজ পালন করতে গিয়ে আব্দুল হাই বুলু বিএসসি (৬১) নামে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল, মঙ্গলবার সকালে বুলু বিএসসির ছোট ভাই হজসঙ্গী আব্দুল হাকিম এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আব্দুল হাই বুলু বিএসসি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত মাওলানা আব্দুস শাকুরের ছেলে। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

জানা গেছে, গত ২৩ এপ্রিল, বৃহস্পতিবার  বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালন করতে সৌদী আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তার সঙ্গে স্ত্রী মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা ও ছোট ভাই আব্দুল হাকিমও ছিলেন।

মদিনায় অবস্থানকালে ২৭ এপ্রিল, সোমবার বুলু বিএসসি বুকে ব্যথা অনুভব করলে মদিনার কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। ২৮ এপ্রিল, মঙ্গলবার ফজর নামাজের পর মদিনায় মসজিদে নববিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বাকিউল গারকাদ (জান্নাতুল বাকি) কবরস্থানে দাফন করা হয়।

মৃতের ছোট ভাই আব্দুল হাকিম এ প্রতিবেদককে বলেন, হঠাৎ করেই আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ২৮ এপ্রিল ফজর নামাজের পর মসজিদে নববিতে জানাজা শেষে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

আপডেট সময় ১০:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬