ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী

জামালপুর : বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে- তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া। এ কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন।

২০ এপ্রিল, সোমবার বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, একটা দেশ, একটা জাতি এবং সে জাতির ভবিষ্যৎ প্রজন্ম কখনোই সুস্থভাবে গড়ে উঠতে পারে না যদি তার সুস্থ সুন্দর বিনোদনের পথ পরিষ্কার না থাকে।

তিনি বলেন, আজকে বিশ্ব মঞ্চে বাংলাদেশ ক্রিকেটের যতটুকু গৌরব দেখা যায়, তা হয়ত সম্ভব হতো না যদি জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পথ তৈরি না করতেন।

মন্ত্রী বলেন, যারা বিগত দিনে ক্ষমতায় ছিলেন, শাসন করেছেন, তাদের প্রত্যেকের লুটপাট ছাড়া আর কোথাও কোনো মনোযোগ ছিল না। তাই আমাদের সন্তানদের শিক্ষা এবং শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্রের, সমাজের এবং সরকারের দায়িত্ব।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস। এই এই সময়ের মধ্যে আমরা যতগুলো কাজকে অগ্রাধিকার দিয়েছি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্রীড়া এবং সংস্কৃতি। আমরা বলেছি- খেলাধুলাকে আমরা এমন জায়গায় নিয়ে যাব, খেলোয়াড়রা যেন এটাকে পেশা হিসেবে নিতে আগ্রহী হয়। ক্রীড়া জগৎ, সুস্থ বিনোদন জগৎ আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর বরিশাল আউটার স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। লীগে এবার ৮ টি গ্রুপে মোট ২০ টি দল অংশ নিচ্ছে। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী

আপডেট সময় ১০:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬