ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে

শেরপুর : হামের টিকা সংক্রান্ত সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের পাঁচটি উপজেলায় মোট এক লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। এক হাজার ৩৩৫টি কেন্দ্রে ১৯১ জন টিকাদানকারীর মাধ্যমে এ টিকাদান কার্যক্রম চলবে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।

১৬ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ শাহীন।

তিনি জানান, জেলায় এখন পর্যন্ত ৮২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও শরীরে হাম পজিটিভ পাওয়া যায়নি। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন আরও বলেন, ক্যাম্পেইনের সময় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে। অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হওয়া থেকে শুরু করে চার বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত শিশুরা এই টিকার আওতায় থাকবে। আগে টিকা দেওয়া হলেও নির্ধারিত বয়সের সব শিশুকেই এই ডোজ দেওয়া হবে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আহসান হাবীব হিমেলের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ।
এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার মিল্টনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে

আপডেট সময় ০৯:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬