ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

জামালপুর : বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ আব্দুল্লাহ আল মাসুদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার পলাশগড়ে মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জামালপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক কবিরুল হাসান বিন রকীবের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমাদের শিক্ষাজীবনের যে সিঁড়িগুলো সেই সিঁড়িগুলোর উপরে প্রথম ধাপ হচ্ছে এসএসসি। আমরা যদি এইখানে ভাল করি তাহলে আমাদের সামনে ভাল হবে। যদি কোন কারণে পিছিয়ে পড়ি তাহলে সামনে আমাদের বাধা আসবে। প্রত্যেকটা মানুষেরই লক্ষ্য থাকতে হবে। আমাদের জীবনে লক্ষ্য যদি স্থির করতে না পারি আমরা সাবলম্বী হব না। সাফল্যে পৌঁছানো আমাদের কঠিন হয়ে যাবে। তাই আমি মনে করি প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর লক্ষ্যটা স্থির রাখতে হবে।

এতে উদ্বোধকের বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়েল জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আব্দুল জলিল ও সহকারী শিক্ষক টুম্পা রাণী গোস্বামী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম।

মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এবারের ৭৫ জন এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার দেন শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন মন্ডল। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় ০৯:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬