ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করলেন সুলতান মাহমুদ বাবু এমপি

ইসলামপুর : মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। ২৪ মার্চ, মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোয় এই সভার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।

এ. ই. সুলতান মাহমুদ বাবু বলেন, মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়। এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই অর্জন আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সম্মান ও অধিকার রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বীর মুক্তিযোদ্ধাদের সমস্যার কথা শুনে সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, যুগ্ম সম্পাদক আজম উদ দৌলা পাহলোয়ান, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান শহীদ, মিজানুর রহমান খান শাহীন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ রফিকুল ইসলাম, ফুলু চৌধুরী, মোজাহারুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বীর মুক্তিযোদ্ধাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করলেন সুলতান মাহমুদ বাবু এমপি

আপডেট সময় ০৯:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬