ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে কল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জামালপুর : কল প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

স্থানীয় জনগণ ও প্রতিনিধিদের নেতৃত্বে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন সংঘের (ইউএস) উদ্যোগে ক্লাইমেট একশন এট লোকাল লেভেল (কল) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর, রবিবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ। তিনি বলেন, প্রকল্পটি সময়োপযোগী। অন্যান্য উপজেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করার আহ্বান জানান। তিনি প্রকল্পটি বাস্তবায়নে জেলা প্রশাসনের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন। সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মো. ফরিদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রোকুনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর আলম, জেলা প্রাণিসম্পদ বিভাগের অতিরিক্ত জেলা কর্মকর্তা ডাক্তার মো. রোকুনুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোবাশ্বের হক, জেলা ব্র্যাক সমন্বয়ন ওমর ফারুক প্রমুখ। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনাসহ প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক শেখ মো. মাসুদ পারভেজ।

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পটির সফল বাস্তবায়ন হলে অংশীদারদের সহায়তায় এই কার্যক্রমগুলো একটি জলবায়ু স্মার্ট ও দুর্যোগ সহনশীল অঞ্চল হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় জনগণকে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণে সক্ষম করা হবে। যাতে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও প্রশমন করতে পারে।

প্রকল্পের প্রধান কার্যক্রমসমূহ : কৃষক, যুবক ও কিশোরী দল গঠন, সফল কৃষক নির্বাচন, প্রকল্প বাস্তবায়নাধীন এলাকা তথা জামালপুর জেলায় টেকসই ও জলবায়ু-স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিলুপ্তপ্রায় এবং মাইক্রো-নিউট্রিয়েন্ট সমৃদ্ধ জাতের বিস্তার ও উৎপাদনে প্রদর্শনী প্লট স্থাপন করা, সরকারি, বেসরকারি ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধি যেমন : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উপকরণ বিক্রেতা কোম্পানি ও ব্যবসায়ী প্রতিনিধি এবং সফল কৃষক নিয়ে রিসোর্স পুল গঠন করা, জলবায়ু পরিবর্তনের উপর সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের উপর প্রশিক্ষণ দেওয়া, আধুনিক ও নতুন প্রযুক্তির উপর সক্ষমতা বৃদ্ধির জন্য গুড এগ্রিকালচার প্র্যাকটিস (গ্যাপ) বিষয়ে প্রশিক্ষণ প্রদান, জলবায়ু পরিবর্তনকে মোকাবেলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমঝোতা ও কর্মশালা আয়োজন করা, দুর্যোগ ব্যবস্থাপনায় আর্লি ওয়ার্নিং সিস্টেম জোরদার ও কর্মশালা আয়োজন করা, স্থানীয় যুবকদের জলবায়ু পরিবর্তনে আধুনিক ও টেকসই প্রযুক্তির উপর সক্ষমতা বৃদ্ধির জন্য প্লান্টিক্স এপস এর মাধ্যমে সচেতন করা, প্রকল্প বাস্তবায়নাধীন এলাকার কৃষকদের মাঝে যোগাযোগ বৃদ্ধি ও দ্রুত তথ্য আদান প্রদানের জন্য ফেসবুক গ্রুপ তৈরী, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি প্রসার এবং বিস্তারের জন্য কৃষক মাঠ দিবস আয়োজন করা, জিংক ও প্রোটিন সমৃদ্ধ ধান, আয়রণ সমৃদ্ধ ডাল, ভিটামিন-এ সমৃদ্ধ মিষ্টি আলু ও অধিক পুষ্টি সমৃদ্ধ ফসল যেমন-চীনা, বাদাম এর প্রদর্শনী প্লট স্থাপনের মাধ্যমে পুষ্টি চাহিদা মেটানোর উদ্যোগ গ্রহণ করা, ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কার্যক্রম সচল রাখতে বিভিন্ন পেশাজিবী মানুষদের সমন্বয়ে মাল্টি স্টেকহোল্ডার প্লাটফরম গঠন করা ইত্যাদি।

প্রসঙ্গত, দাতা সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কর্পোরেশন (এসডিসি) আর্থিক সহায়তায় গেইন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ক্লাইমেট একশন এট লোকাল লেভেল (কল) প্রকল্পটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘ (ইউএস) বাস্তবায়ন করছে। ১৭ মাসের প্রকল্পে মোট বাজেট বরাদ্দ হয়েছে দুই কোটি ৪০ লাখ ৩৫ হাজার চল্লিশ টাকা। প্রকল্পটি আগামী ২০২৬ সালের নভেম্বর মাসে শেষ হবে বলে।

অবহিতকরণ সভায় সরকারি, বেসরকারি সংস্থার অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। জানা যায় দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা পর্যায়ে অবহিতকরণের কাজ শেষ হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে কল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫