ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

কাজিপুরে যমুনার তীব্র ভাঙন, দিশেহারা নদীপাড়ের হাজারো মানুষ

সরিষাবাড়ী : চরগিরিশ ইউনিয়নে যমুনা নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। ছবি : বাংলারচিঠিডটকম 

যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথেই দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ইতিমধ্যে সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার পূর্বপাড়ে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। গত দুই সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি, মসজিদ, মাদরাসা, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ ফসলি জমি।

ভাঙনকবলিতদের অভিযোগ, বছরের পর বছর প্রতিশ্রুতি দিলেও নদীভাঙন রোধে কার্যকরী কোন প্রদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। তবে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ জানান, ভাঙন রোধে একটি প্রকল্প তৈরি করে দেওয়া হয়েছে। অনুমোদন হলেই ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ভাঙনকবলিত এলাকায় স্থায়ীভাবে ব্যবস্থা নিতে ৫ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে উপজেলার চরগিরিশ ইউনিয়নের নৌকাঘাটে যমুনার তীরে এক ঘণ্টা ধরে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

সরিষাবাড়ী : চরগিরিশ ইউনিয়নের নৌকাঘাটে যমুনার তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভাঙনকবলিত এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ে চরের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে পৃথক উপজেলা গঠনের দাবি জানান। একই সঙ্গে তারা যমুনার ভাঙনে দিশেহারা চরবাসীকে রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ভাঙনে ক্ষতিগ্রস্ত মনির মিয়া বলেন, কয়েক দিনের ভাঙনে আমার ৩০ বিঘা জমির ধান ভেসে গেছে। গত এক মাসে দু’বার ঘর সরাতে হয়েছে।

নাটুয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের অভিযোগ করেন, উজানে প্রতিদিন তিন থেকে চার শতাধিক বালুবাহী ড্রেজার চলছে। এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে এই এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা এর প্রতিকার চাই। গত মাসেই প্রায় দুই শতাধিক ঘরবাড়ি, বাজার, মসজিদ ও কয়েকশ একর আবাদি জমি নদীতে বিলীন হয়েছে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক বলেন, নদীর পশ্চিম তীরে বাঁধ নির্মাণে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও পূর্বতীর রক্ষায় কোন উদ্যোগ নেয়া হয়নি। আমরা দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাইমা জাহান সুমাইয়া এ প্রতিবেদককে বলেন, আমি মাত্র দু’দিন হল দায়িত্ব নিয়েছি। বিষয়টি খোঁজ নিচ্ছি। নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শিগগিরই বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হবে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেন,  ভাঙন কবলিত এলাকাটি বিস্তীর্ণ। ইতিমধ্যে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড থেকে ভাঙন রোধে একটি প্রকল্প তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

কাজিপুরে যমুনার তীব্র ভাঙন, দিশেহারা নদীপাড়ের হাজারো মানুষ

আপডেট সময় ০৭:০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫