ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সরিষাবাড়ীতে দুই ইটভাটা বন্ধ, জরিমানা ৩ লাখ টাকা

সরিষাবাড়ী : ইটভাটায় অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ। ছবি :, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে পরিচালিত দু’টি ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৮ মে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ভাটারা ইউনিয়নের কাসারীপাড়ায় ভাই ভাই ব্রিকস্ ও তারাকান্দি এলাকার আবির ব্রিকসে অভিযান পরিচালিত হয়।

এ সময় মেসার্স ভাই ভাই ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে দুই লাখ টাকা ও আবির ব্রিকসের মালিক আশিকুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ইটভাটাগুলোর বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করাসহ অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ইটভাটা দুটির কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

সরিষাবাড়ী : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় কাঁচ ইট গুড়িয়ে দেওয়া হয়। সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ। ছবি :, বাংলারচিঠিডটকম

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি। এছাড়াও থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এ প্রতিবেদককে বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে ইটভাটা দুটি পরিচালিত হয়ে আসছে। বিষয়টি নজরে এলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে ভাই ভাই ব্রিকসকে দুই লাখ ও আবির ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সরিষাবাড়ীতে দুই ইটভাটা বন্ধ, জরিমানা ৩ লাখ টাকা

আপডেট সময় ১১:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫