ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি আছে : র‌্যাব

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

১৩ জুন বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে প্রতিটি রেলস্টেশনে র‌্যাবের গোয়েন্দা দল কাজ করছে। আমরা মোবাইল ট্র্যাকিং চালু রেখেছি। এ বছর দূরপাল্লার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে।

তিনি বলেন, টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি রয়েছে। আগামীতে এই টিকিট কালোবাজারি আর থাকবে না।

কমান্ডার আরাফাত আরও বলেন, বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। আপনারা (যাত্রী) অপরিচিত কারও সঙ্গে সখ্য গড়ে তুলবেন না।

র‌্যাব কর্মকর্তা আরাফাত বলেন,বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে আমাদের ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে, মোবাইল টিম রয়েছে। যেকোনো ধরনের অভিযোগ পেলে দূত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি বিশেষ করে নারী যাত্রীদের হয়রানি রোধে র‌্যাব বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি আছে : র‌্যাব

আপডেট সময় ০১:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪