ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জে ইট বোঝাই ভটভটির চাপায় আহত যুবকের মৃত্যু

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের সড়কে ২৪ জানুয়ারি ইট বোঝাই ভটভটির চাপায় গুরুতর আহত ভটভটির হেলপার জুয়েল (২২) মারা গেছেন। ২৫ জানুয়ারি বিকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

জুয়েল দেওয়ানগঞ্জ পৌর শহরের চিকাজানী চন্দ্রাপাড়া এলাকার মিন্টুর ছেলে।

স্থানীয়রা জানান, ২৪ জানুয়ারি বিকেলে ইট বোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটির হেলপার জুয়েলের উপর উঠে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় দেওয়ানগঞ্জ হাসপাতালে নেয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ থেকে ঢাকায় নেওয়ার পথে ২৫ জানুয়ারি বিকালে মারা যান জুয়েল।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জে ইট বোঝাই ভটভটির চাপায় আহত যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪