ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

যারা রেলে আগুন দিয়েছে তাদের ক্ষমা নেই : ওবায়দুল কাদের

বিজয় শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

যারা রেলে আগুন দিয়ে শিশুসহ চারজনকে হত্যা করেছে তাদের কোন ক্ষমা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘অগ্নিসংযোগে চারটি তাজা প্রাণ ঝড়ে গেল। ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে সেই রকম দৃশ্য দেখতে পেলাম। চলন্ত রেলগাড়ীতে যারা আগুন দিয়ে শিশুসহ চারজনকে হত্যা করেছে তাদের ক্ষমা নেই।’

মহান বিজয় দিবস উপলক্ষে ১৯ ডিসেম্বর বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। বিজয় শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানের সামনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ প্রমুখ বক্তব্য রাখেন।

ভোটকেন্দ্রে আসতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান ভুয়া। তার কথায় আর আন্দোলন হবে না। ৭০ শতাংশ লোক শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, এটা বিদেশি সমীক্ষায় এসেছে। তাই যারা ভোট কেন্দ্রে আসতে বাধা দিবে, ভোট দিতে বাধা দিবে, এদের প্রতিহত করা হবে।

তিনি বলেন, ৭০ শতাংশ লোক দাঁড়িয়ে আছে, ১৮৯৬ জন খেলোয়াড় প্রস্তুত। ৭ জানুয়ারি তারা খেলবে নাশকতা ও দুর্নীতির বিরুদ্ধে। সেদিন খেলা হবে, ফাইনাল খেলা হবে।

নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামনে আছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন। সকালে ঘুম থেকে উঠে কোরআন শরিফ পড়ে যিনি দিন শুরু করেন, তিনি হলেন শেখ হাসিনা। তিনি ইসরাইলের বিরুদ্ধে বলেছেন যে, নারী হত্যা বন্ধ করো, শিশু হত্যা বন্ধ করো। বিএনপি কী বলেছে? কিছু না, জামায়াতও বলে নাই, ওরা সব ভুয়া।

তিনি বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। তারা এই বছর পারল না। আগামী বছর আবার করবে আন্দোলন। তারেক রহমানের সাহস নেই। থাকলে এখানে আন্দোলনে নেতৃত্ব দিত, জেলে যেত। যে জেলে যেতে ভয় পায়, তার নেতৃত্বে আন্দোলন হবে না।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিককে (সুজন) ‘ভুয়া’ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ঢাকা আজ মিছিলের শহর। ঢাকা আজ নৌকার শহর। এখন সবখানে নৌকার মিছিল। সারাদেশে এখন নৌকার মিছিল। খেলা হবে। ফাইনাল খেলা ৭ জানুয়ারি। বিএনপির এক দফা ভুয়া, ২৮ দফা ভুয়া। যারা বলে ২৭ দল নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না তারা ভুয়া। টিআইবি ভুয়া। সুজন ভুয়া। এরা বিএনপির দোসর।

তিনি বলেন, বিএনপি ২৮ অক্টোবর লালকার্ড খেয়ে বিদায় নিয়েছে। নেতা নাই বিএনপির, আন্দোলন করবে কাকে দিয়ে? খেলা হবে, ১৮৯৬ জন প্রার্থী খেলবেন। খেলার মাঠ বাংলাদেশ। খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।

বক্তব্য শেষে বিজয় শোভাযাত্রা উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে দুপুর পৌনে ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিজয় শোভাযাত্রার আয়োজন। এসময় বিজয় শোভাযাত্রার মঞ্চে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা।

মহান বিজয় দিবস উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দুপুর আড়াইটায় বিজয় শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার পরই বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

যারা রেলে আগুন দিয়েছে তাদের ক্ষমা নেই : ওবায়দুল কাদের

আপডেট সময় ১১:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩