ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

জামালপুর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর, শনিবার বিকালে জামালপুর শহরের বকুলতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক সদস্য আবুল হাসেম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন, স্বাধীনতা এমনি এমনি আসেনি। ৭ নভেম্বরের দিন এবং এরও আগে। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের তাল মাতাল অবস্থা। সরকারে রাষ্ট্রপ্রধান কে বাংলার জনগণ সেইদিন জানে না। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী এবং আবাময় জনসাধারণ একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। তারি নাম হচ্ছে ৭ই নভেম্বর।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান সাহেব ৭ নভেম্বরের পর বাংলাদেশের সাধারণ মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার এবং নাগরিকের যে সকল সুযোগ সুবিধা সকল কিছু জনগণের ধার প্রান্তে ফিরিয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমান জনগণের। বিএনপি জনগণের। খালেদা জিয়া জনগণের। তারেক রহমান জনগণের। বিএনপির রাজনীতি জনগণের জন্য।

তিনি বলেন, আমাদের সরকার ছয় মাস হয়েছে ক্ষমতায়। নানা ষড়যন্ত্র হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। জামালপুরের প্রাণপুরুষ এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেবের নেতৃত্বে আমরা জামালপুর ঐক্যবদ্ধ। আমরা জামালপুরের বিএনপি ঐক্যবদ্ধ থাকতে চাই।

জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, শ্রমিকনেতা মিজানুর রহমান মিজান, মেলান্দহ পৌর বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম লিয়ন, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, জেলা মৎস্যজীবী দলনেতা শিমুল আহাম্মেদ, বিএনপি নেতা স্বপন সওদাগর, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রমিজ রেজা ও ছাত্রনেতা ইফতেখার মুরাদ প্রমুখ।

পরে বকুলতলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬