ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ

সাহিত্যের অন্যতম ধ্রুপদি মাধ্যম কবিতা। অ্যারিস্টটল তাঁর Poetics গ্রন্থে কবিতার নান্দনিকতা, মানবজীবনের অনুকৃতি ও মানবমনের ওপর এর প্রভাব নিয়ে বিশ্লেষণ করেছেন। মানুষের চিন্তা, অনুভূতি ও জীবনবোধের বিকাশে কবিতার ব্যাপক প্রভাব রয়েছে। কবিতার ছন্দ ও শব্দের অনুরণন একদিকে যেমন মানবহৃদয়ে দোলা দেয়, অন্যদিকে জীবন ও জগৎ সম্পর্কে গভীর উপলব্ধি জাগিয়ে তোলে। সামাজিক মূল্যবোধ সৃষ্টি এবং সমাজচেতনা জাগ্রত করতেও কবিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কবির কল্পনা ও সৃষ্টিশীলতা মানুষকে অনুপ্রাণিত করে, জাগিয়ে তোলে মানবিক বোধ।

কবি মনিরুজ্জামান বাদলের (জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬৫, সাপলেঞ্জা, জামালপুর সদর উপজেলা) সঙ্গে আমার পরিচয় অনেকটা আকস্মিকভাবেই। কিশোর বয়স থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত। বেশ প্রস্তুতি নিয়েই তাঁর সাহিত্যচর্চার সূচনা। তবে কিশোর বয়সে লেখা কবিতাগুলো সংরক্ষণ করেননি কিংবা তখন কোনো গ্রন্থ প্রকাশ করেননি। ফলে তাঁর প্রাথমিক সাহিত্যচর্চা ও লেখকসত্তা ততটা প্রচার ও পরিচিতি লাভ করেনি। কবি মনিরুজ্জামান বাদলের দাপ্তরিক নাম মো. মনিরুজ্জামান। শিল্প-সাহিত্য অঙ্গনে তিনি মনিরুজ্জামান বাদল নামেই পরিচিত। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও সুশিক্ষিত করার প্রত্যয়ে তিনি নিজ উদ্যোগে তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত জন্মস্থানে প্রতিষ্ঠা করেছেন ‘অবকাশ পাবলিক লাইব্রেরি ও উৎকর্ষকেন্দ্র’।

কবি মনিরুজ্জামান বাদল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হলেও ব্যক্তিগত আচরণে বিনয়ী, মার্জিত ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। প্রশাসনের একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। মাঠপর্যায়ের প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়েও দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। ২০ জুলাই ২০২৫ তারিখে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ১৩ এপ্রিল ২০২৩ থেকে ২৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

কবি মনিরুজ্জামান বাদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। ২০০৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিও অর্জন করেন। যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়সহ আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সুইডেনের সিডা, ভারতের এসডিএস, সিঙ্গাপুরের সিভিল সার্ভিস কলেজ, দক্ষিণ কোরিয়ার কোইকা, যুক্তরাজ্যের ক্রাউন এজেন্ট ও চীনের চাইনিজ একাডেমি অব গভর্ন্যান্সের মতো প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এ ছাড়া উন্নয়ন প্রশাসনবিষয়ক বিভিন্ন উচ্চপর্যায়ের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে এসিএডি, বিপিএটিসির সিনিয়র স্টাফ কোর্স, আইএফএমের বাজেট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট কোর্স এবং এনএপিডির প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স।

সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে প্রশাসন, আইন, নীতি ও কৌশল প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিবীক্ষণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্ণাঢ্য কর্মজীবনে শিক্ষা ও সরকারি সফরে এশিয়া ও ইউরোপের অধিকাংশ দেশসহ আমেরিকার বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতাও অর্জন করেছেন।

কবি মনিরুজ্জামান বাদলের প্রকাশিত গ্রন্থের মধ্যে কাব্যগ্রন্থ– ‘একাত্তর একটি মহাকাব্য’ (২০২১), ‘জীবনের বিভূষা’ (২০২২), ‘লোহার শিকল’ (২০২২), ‘জোছনায় বৃষ্টি’ (২০২২), ‘বঙ্গনামা’ (২০২৪), ‘জলবায়ু মেলার কথা’ (২০২৫), ‘বুকে আছে ওম’ (২০২৫) এবং ‘পৌরাণিক বাস্তব’ (২০২৬) উল্লেখযোগ্য। তাঁর প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে ‘মুক্তির সংগ্রাম নিরন্তর’ এবং ‘রাজনীতির জাদুর বাক্স বনাম রাষ্ট্র সংস্কার’ (২০২৬)। তাঁর কাব্য ও প্রবন্ধগ্রন্থগুলোর শিরোনাম ও বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও তাৎপর্যবহ। মনিরুজ্জামান বাদলের প্রকাশিত গ্রন্থগুলো অয়ন প্রকাশন, বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশিত হয়েছে।

এসব গ্রন্থে প্রকৃতি, সমাজ, সংসার, প্রেম, বিরহ, রাজনীতি ও সমকালীন জীবনবোধের বিচিত্র অনুষঙ্গ উঠে এসেছে। এসব বিষয়কে তিনি নিজস্ব দৃষ্টিভঙ্গি ও উপলব্ধির আলোকে সাহিত্যের উপাদানে রূপ দিয়েছেন।

তাঁর কবিতায় মাতৃভূমি, প্রকৃতি ও মানুষের প্রতি গভীর ভালোবাসা প্রকাশিত হয়েছে। আমাদের চারপাশের পরিচিত জীবন ও জগৎ থেকেই তিনি কবিতার উপকরণ সংগ্রহ করেন। তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য সরল ভাষায় আন্তরিক অনুভূতির প্রকাশ। সরল প্রাণের আবেগ, সহজ কথার গভীর তাৎপর্য এবং জীবনঘনিষ্ঠ উপলব্ধি তাঁর কবিতাকে স্বতন্ত্র মাত্রা দিয়েছে। তাঁর লেখায় ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের নানা বাস্তবতাও প্রতিফলিত হয়েছে। লেখালেখির পাশাপাশি কবি মনিরুজ্জামান বাদল ডিজিটাল মাধ্যমেও সাহিত্যচর্চাকে বিস্তৃত করেছেন।

নান্দনিক কথা ও কবিতাচর্চার প্ল্যাটফর্ম হিসেবে ‘কথাবৃত্ত’ (@kothabritto) নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এ ছাড়া ফেসবুকে ‘Md Moniruzzaman (মনিরুজ্জামান বাদল)’ পরিচয়ে তাঁর সাহিত্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব মাধ্যমে তাঁর কবিতার আবৃত্তি, কবিতার ভিডিও ও অ্যানিমেশন, গল্প ও প্রবন্ধ পাঠ, শিল্প-সাহিত্যবিষয়ক আলোচনা এবং পডকাস্ট প্রকাশিত হয়।

বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের মধ্যে স্বনামধন্য আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামসহ অনেকে তাঁর লেখা কবিতা ও গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্য দিয়ে তাঁর সাহিত্যকর্ম পাঠ ও শ্রবণ– উভয় মাধ্যমেই পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। মনিরুজ্জামান বাদলের সাহিত্যচর্চার একটি উল্লেখযোগ্য দিক হলো পেশাগত ব্যস্ততার মধ্যেও সৃজনশীলতার ধারাবাহিকতা বজায় রাখা। প্রশাসনিক দায়িত্ব ও সাহিত্যসাধনাকে তিনি পাশাপাশি এগিয়ে নিয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলো বাংলা ভাষার সমকালীন সাহিত্যচর্চায় একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হওয়ার প্রত্যাশা রাখে। কবি হিসেবে তাঁর সৃজনশীলতার আরও বিকাশ ঘটুক এবং সমকালীন বাংলা সাহিত্যে তাঁর স্বতন্ত্র অবস্থান সুদৃঢ় হোক– এই প্রত্যাশা করি। তাঁর সাহিত্যকর্ম পাঠকের মননকে সমৃদ্ধ করুক–এই কামনায় কবি মনিরুজ্জামান বাদলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা।

লেখক : প্রাবন্ধিক ও সাহিত্য-সমালোচক

জনপ্রিয় সংবাদ

জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস

মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ

আপডেট সময় ০৬:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬