ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস

বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন এ সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে ‘বিশ্বশান্তি’ নিয়ে আলোচনা করবেন বলে ১৬ নভেম্বর, সোমবার জানিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে বলেন, তিন নেতা ‘বিশ্বশান্তি রক্ষা এবং প্রধান শক্তিধর দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত স্থিতিশীলতা জোরদার’ করতে গভীর আলোচনা করবেন। এর কয়েক ঘণ্টা আগে বেইজিং বৈঠকটি অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘এ বৈঠক যুগান্তকারী তাৎপর্য বহন করবে।’

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী বৃহস্পতিবার এ ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে ক্রেমলিন ও হোয়াইট হাউস—উভয় পক্ষই তিন নেতার এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ট্রাম্প পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনা করতে চান। পাশাপাশি ইরানের বিরুদ্ধে তার যুদ্ধের বিষয়টিও বৈঠকে তুলতে পারেন তিনি। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই।

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বলেছেন, সম্প্রতি এক বৈঠকে ত্রিপক্ষীয় আলোচনায় ইউক্রেন যুদ্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ উঠলে সি ‘বিরক্তি’ প্রকাশ করেন।

স্টাইনমায়ার জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে বলেন, ‘তিনি স্পষ্টভাবে বলেছেন, এটি ইউরোপের সংঘাত। তাই আলোচনার টেবিলে ইউরোপীয়দেরও থাকতে হবে।’

পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে চীন দীর্ঘদিন ধরে বলে আসছে, নিজেদের বিশাল পারমাণবিক অস্ত্রের মজুত কমাতে হবে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে। এরপরই কেবল নিজেদের অস্ত্রভান্ডার নিয়ে আলোচনায় বসতে রাজি হবে বেইজিং।

জনপ্রিয় সংবাদ

বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন

বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন

আপডেট সময় ০৯:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬