ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মুক্তির আগেই শাহরুখের সিনেমার আয় ১৩২ কোটি

বাংলারচিঠিডটকম ডেস্ক :

চলতি বছর হ্যাট্টিক করতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খান। ‘পাঠান’ আর ‘জাওয়ান’ এর পর এবার প্রস্তুত ‘ডাঙ্কি’। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

শাহরুথের আগের সব রেকর্ড ভেঙেছিল ‘পাঠান’। আর ‘পাঠান’ এর রেকর্ড হাতবদল করে এখন ‘জাওয়ান’ এর। তবে এই রেকর্ড ‘জাওয়ান’ এর কাছেই থাকবে নাকি তা হাতিয়ে নিবে ‘ডাঙ্কি’, তা কিছুদিনের মধ্যেই জানা যাবে।

তবে ধারনা করা হচ্ছে শাহরুখ খানের সব রেকর্ড ভেঙ্গে ফেলতে পারে এই রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা। মুক্তির একমাস আগেই সিনেমাটি আয় করে ফেলেছে ১০০ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩২ কোটি।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ৮৫ কোটি রুপির বাজেটের এই সিনেমার নন থিয়েট্রিকাল (ওটিটি কিংবা টেলিভিশন চ্যানেল) স্বত্ত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপিতে। ইতোমধ্যেই সিনেমাটির টিজার ও গান মুক্তি পেয়েছে। আর তা দেখেই বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেছেন, সিনেমাটি হাজার কোটি রুপির বেশি আয় করবে।

গত ৬ বছরে এটি শাহরুখ খানের সবচেয়ে কম বাজেটের সিনেমা। সিনেমার প্রচার সহ এই সিনেমার বাজেট ১২০ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়।

যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’। এর মাধ্যমে শাহরুখ খানের সঙ্গে প্রথমবার সিনেমায় কাজ করলেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। শাহরুখ-তাপসী ছাড়াও এ সিনেমার অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। এর পাশাপাশি অভিনয় করেছেন বিক্রম কোচর, অনিল গ্রোভার, বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।

আপলোডকারীর তথ্য

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মুক্তির আগেই শাহরুখের সিনেমার আয় ১৩২ কোটি

আপডেট সময় ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩