ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

মুখ ফেরালেন ‘টম ক্রুজ’, পথে বসলেন কঙ্গনা

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আদিপুরুষ, গণপথ, ইয়ারিয়া-২ এবং দ্য ভ্যাকসিন ওয়ার— এ বছর ফ্লপ ছবির তালিকা নেহাত কম নয়। সেই তালিকায় নয়া সংযোজন কঙ্গনা রানাওয়াতের ‘তেজস’। আর এই ছবির জন্যই ব্যাপকভাবে ট্রোলড হচ্ছেন অভিনেত্রী। অনেকে বলছেন, এর থেকে খারাপ ছবি হতে পারে না। হলিউডের ‘টপ গান’ ছবির ধারেকাছেও নেই কঙ্গনার ‘তেজাস’। একপ্রকার টম ক্রুজ হতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন তিনি।

এই ছবি তৈরি করতে ৬০ কোটি টাকা খরচ করেছেন কুইন। তবে সেই তুলনায় প্রথম তিনদিনে ছবির আয় মোটে ৩ কোটি টাকা। অনেকে বলছেন, কঙ্গনা ছবি তৈরি করে পথে বসেছেন। বলিউডের যে কোনও অভিনেত্রীর তুলনায় বর্তমানে কঙ্গনা রানাওতের ঝুলিতে কাজের সংখ্যা বেশি হলেও বক্স অফিসে তার বাজার মন্দা চলছে। এর আগে ‘থালাইভি’ ফ্লপ হয়েছিল। এরপর ৮৫ কোটির ‘ধাকড়’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’-এর রেজাল্টও বক্স অফিসে ভালো নয়। যদিও একাধিক জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী মরিয়া চেষ্টা করে মানুষকে তার ছবি সিনেমা হলে দেখতে অনুরোধ করেছিলেন। তবে হল মালিকদের বক্তব্য, একের পর এক শো বাতিল হয়ে যাচ্ছে। কোনও টিকিটই নাকি বিক্রি হচ্ছে না। ৪-৫ জনও দেখতে আসছে না।

প্রসঙ্গত, বায়ুসেনা বাহিনীর পাইলট তেজস গিল চরিত্রের মধ্য দিয়ে ভারতীয় সেনা সদস্যদের সাহস ও বীরত্বের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলেছে এই ছবি।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুখ ফেরালেন ‘টম ক্রুজ’, পথে বসলেন কঙ্গনা

আপডেট সময় ০৫:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩