ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে ‘টাইগার ৩’

বাংলারচিঠিডটকম ডেস্ক :
‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে চলতি বছরেই ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখ খান। এবার আসছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাদের বহুল আলোচিত সিনেমা ‘টাইগার ৩’। নতুন খবর হল- ভারতের কয়েকটি শহরে স্পাই-অ্যাকশন ঘরানার সিনেমাটির অগ্রিম বুকিং শুরুর পর প্রথম দিনেই ১ কোটি রুপির বেশি টিকিট বিক্রি হয়েছে।

স্যাকনিল্ক জানিয়েছে, দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে শীর্ষে এখন ‘টাইগার থ্রি’। এরমধ্য দিয়ে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। সোমবার (৬ নভেম্বর) বিকাল পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৬৮টি। যার মূল্য ৪ কোটি ৭৭ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৪৪ লাখ টাকার বেশি।

এদিকে শুক্রবার নয়, ‘টাইগার ৩’র মুক্তির তারিখ ১২ নভেম্বর পড়েছে রোববার। একদিকে কালীপুজো, অন্যদিকে দিওয়ালি। ভরপুর উৎসবের মেজাজ। টিকিটের চাহিদাও তুঙ্গে। সেকথা মাথায় রেখেই সকাল সাতটার শো রাখা হয় বলে খবর। আর তাতে বেশ লাভই হচ্ছে।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা। সালমান-ক্যাটরিনা ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ইমরান, আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাকে দেখা যাবে।

‘টাইগার ৩’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন। আবার শোনা যাচ্ছে, এ সিনেমায় দেখা যেতে পারে সুপারস্টার হৃতিক রোশানকে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪

অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে ‘টাইগার ৩’

আপডেট সময় ০৫:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩