ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জ্যাকুলিনের জায়গা দখল করলেন নোরা!

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বিপাকে রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। একই ইস্যুতে নাম জড়িয়েছেন আরেক অভিনেত্রী নোরা ফাতেহি। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। গত বছরের ডিসেম্বরে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিলেন নোরা।

এবার সেই দ্বৈরথ আরও গাঢ় হলো! তাদের বিবাদের প্রভাব পড়েছে কাজের ক্ষেত্রেও। জ্যাকুলিনকে সিনেমা থেকে সরিয়ে তার জায়গা নিয়ে নিয়েছেন নোরা। প্রথমবার বলিউডে প্রধান নারী চরিত্রে সুযোগ পেলেন তিনি।

‘ক্র্যাক: জিতেগা তোহ জিয়েগা’-তে কাজ করার কথা ছিল জ্যাকুলিনের। জানা গেছে, ছবি থেকে জ্যাকুলিনকে সরিয়ে নেওয়া হয়েছে নোরাকে। এ সিনেমায় কাজ করার কথা আছে বিদ্যুৎ জাম্মওয়াল ও অর্জুন রামপালের। ছবিটির প্রযোজনার দায়িত্ব টি সিরিজের হাতে যেতেই বদলে ফেলা হলো নায়িকা।

গত বছর অক্টোবরে পোল্যান্ডে ‘ক্র্যাক’-এর শুটিং শুরু করেছিলেন জ্যাকুলিন। আইনি ঝামেলায় জড়ানোর পর এটিই ছিল জ্যাকুলিনের প্রথম কাজ। প্রথম দিকে এ ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছিল বিদ্যুৎ জাম্মওয়ালের প্রযোজনা সংস্থা ‘অ্যাকশন হিরো ফিল্মস’। তবে টি সিরিজের হাতে ক্ষমতা হস্তান্তর হতেই বাদ পড়ে গেলেন জ্যাকুলিন।

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি জালিয়াতি মামলায় ফেঁসেছিলেন জ্যাকুলিন, নোরা। তবে নোরা প্রথম থেকেই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। বলেছেন তাকে ফাঁসানো হয়েছে। আদালতে জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন নোরা।

‘ক্র্যাক’ পরিচালনা করছেন আদিত্য দত্ত, যিনি এর আগে হিমেশা রেশামিয়া-অভিনীত ২০০৫ সালের রোম্যান্টিক থ্রিলার ‘আশিক বানায়া আপনে’ পরিচালনা করেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জ্যাকুলিনের জায়গা দখল করলেন নোরা!

আপডেট সময় ১০:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩