ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

অবশেষে ভারতীয় নাগরিক হলেন অক্ষয় কুমার

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

বাংলারচিঠিডটকম ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের সফল অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমার একজন। তিনি বছরের পর বছর ধরে জনপ্রিয় অভিনেতা হিসেবে বিনোদন দিয়ে আসছেন। তবে কানাডিয়ান নাগরিক হিসেবে প্রায়ই ব্যঙ্গ বিদ্রূপের শিকার হতেন অক্ষয়। এবার অবশেষে ভারতের নাগরিকত্ব পেলেন তিনি। ১৫ আগস্ট ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে তাকে এ নাগরিকত্ব দেয় ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অক্ষয়-সহ একাধিক বলিউড তারকার বিদেশি নাগরিকত্ব আছে। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কইফ-সহ আরও অনেকেই। অক্ষয়কে কানাডা থেকে দেওয়া হয়েছিল ‘সাম্মানিক নাগরিকত্ব’। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী এক জন মানুষ দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন না। সে ক্ষেত্রে শোনা যায়, অনেক অভিনেতাই বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না। কিন্তু স্বাধীনতা দিবসে কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পেলেন নায়ক।

এদিন অক্ষয় টুইটে লেখেন, ‘মন এবং নাগরিকত্ব- দুটোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’

কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে কম ট্রলের মুখে পড়তে হয়নি অক্ষয় কুমারকে গত কয়েক বছরে। এমনকি তাকে ট্রল করে ‘কানাডা কুমার’ বলেও ডাকতেন অনেকে। অবশ্য এর আগেই অক্ষয় জানিয়েছিলেন তিনি নাগরিকত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। খুব জলদিই ভারতের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

জানা গেছে, ২০১৯ সালে ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন অভিনেতা অক্ষয়। করোনাভাইরাস মহামারির কারণে ভারতের পাসপোর্ট পেতে দেরি হয়েছে তার।

অক্ষয় কুমার আজ তক-এর ‘সিধি বাত’-এ জানিয়েছিলেন, ‘ভারত আমার কাছে সবকিছু। আমি যা অর্জন করেছি, যা পেয়েছি তা এখান থেকেই। আমি ভাগ্যবান যে আমি ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। লোকেরা যখন না জেনে কিছু বলে তখন একটু খারাপ তো লাগেই।’

সম্প্রতি অক্ষয়ের ‘ওহ মাই গড ২’ হলে চলছে। এতে অক্ষয়ের সঙ্গে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি আর ইয়ামি গৌতম। এ ছাড়া হাতে রয়েছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, ‘হেরা ফেরি ৩’, ‘হাউসফুল ৫’, ‘জলি এলএলবি ৩’-এর মতো সিনেমা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

অবশেষে ভারতীয় নাগরিক হলেন অক্ষয় কুমার

আপডেট সময় ০৩:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩