ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

অপু বিশ্বাসের প্রশংসায় ইধিকা

বাংলারচিঠিডটকম ডেস্ক : ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন ওপার বাংলার ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল। বিশেষ করে এ ছবিতে তার বেশ কয়েকটি সংলাপ শাকিবিয়ানদের মুখে মুখে। যদিও সিনেমা শুরুর আগে শাকিবের সঙ্গে ইধিকার জুটি নিয়ে কিছু বিতর্ক ছিল। ঢালিউডের শীর্ষ নায়কের সঙ্গে তাকে মানাবে কি না- এমন প্রশ্নও তৈরি হয়েছিল।

কিন্তু সেই সব বিতর্ককে পেছনে ফেলেই পর্দায় দারুণ কিছু উপহার দিয়েছেন ইধিকা। যার কারণে নবাগত এই নায়িকাকে নিয়ে প্রশংসায় মেতেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘শাকিবের বিপরীতে সমানভাবেই কাজ করেছেন ইধিকা। তার অভিনয় ছিল প্রশংসনীয়।’

অপুর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইধিকা বলেন, একজন অভিনেত্রী কিংবা মানুষ হিসেবে অপু বিশ্বাসের এই মন্তব্য অনেক বড় মনের পরিচয়। কারণ তিনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।

আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা তার। অন্যদিকে শাকিব খানের সঙ্গেও সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন। একজন নবাগত নায়িকা হিসেবে, তার থেকে এমন মন্তব্য পাওয়া সত্যিই বড় বিষয় আমার জন্য।

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ইধিকা বলেন, শাকিব খানের ক্রেজ এবং তার সঙ্গে শুটিং দারুণ উপভোগ করেছি। তার ছবির নায়িকা বলে আমাকে এতটা সাদরে গ্রহণ করবে তা ভাবতেই পারিনি। মনে হয়েছে, আমি বাংলাদেশেরই অভিনেত্রী, সেখানকার মানুষেরই বহুদিনের পরিচিত নায়িকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অপু বিশ্বাসের প্রশংসায় ইধিকা

আপডেট সময় ০৭:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩