ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

ঝিনাইগাতীতে বিনামূল্যে গবাদি পশুর ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

ঝিনাইগাতীতে বিনামূল্যে গবাদি পশুর ভ্যাকসিনেশন কার্যক্রম। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের ঝিনাইগাতীতে বিনামূল্যে গবাদি পশুর বিভিন্ন রোগ প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করা হয়েছে। ২৮ মে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া এলাকায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ টি এম ফয়জুর রাজ্জাক আকন্দ।

সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ) এর উদ্যোগে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহায়তায় এ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এদিন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয়দের সাড়ে তিনশ গৃহপালিত পশুকে বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রদান করা হয়। এর মধ্যে গরুর গোট পক্স ও ক্ষুরা রোগের দুইশটি ও ছাগলের পিপিআর রোগের ১৫০টি টিকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, জীবিকায়ন কর্মকর্তা আল ইমরান, ক্লাস্টার কর্মকর্তা (সিও) বলরাম চন্দ্র ঘোষ প্রমুখ।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা জীবিকায়ন কর্মকর্তা আল ইমরান জানান, ‘ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (এসডিএফ) সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি অলাভজনক ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০০১ সাল থেকে সমাজের দরিদ্র, কম সুবিধাভোগী এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, পরিবেশ, কৃষি এবং মানবাধিকার উন্নয়নের জন্য কাজ করে আসছে। বিনামূল্যে গবাদি পশুর ভ্যাকসিনেশন কার্যক্রম ঝিনাইগাতী উপজেলার ৪৫টি এলাকায় পরিচালনা করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

ঝিনাইগাতীতে বিনামূল্যে গবাদি পশুর ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

আপডেট সময় ০৯:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩