ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস

বকশীগঞ্জে সাবেক স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সাবেক স্ত্রীর অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সাবেক স্ত্রী কর্তৃক অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

১৩ মে দুপুর ১২টায় কামালের বার্ত্তী বাজার এলাকায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু বলেন, আমি ২০১৮ সালে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের সাবিনা ইয়াসমীন নামে একজনকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করি। বিয়ের পর থেকে তিনি আমার ওপর মানসিক নির্যাতন চালাতে থাকেন। তবুও আমি সকল কিছু মেনে নিয়ে সংসার করেছি। সাবিনা ইয়াসমীন আমাকে ব্ল্যাকমেইলিং করে আমার কাছে জমিসহ দুটি বাড়ি নির্মাণ করে নিয়েছেন।

গত ৬ মাস পূর্বে সাবিনা ইয়াসমীন একটি কন্যা সন্তান জন্ম দেন। কিন্তু আমার প্রতি মানসিক নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় সাবিনা ইয়াসমীন। এক পর্যায়ে সে আমার প্রথম স্ত্রীকে তালাক দিতে বলে এবং মোটা অংকের অর্থ দাবি করে। এ কারণে আমি দিশেহারা হয়ে পড়ি।

ফলে বাধ্য হয়ে গত ৮ মে আমি শরিয়ত মোতাবেক আমার দ্বিতীয় স্ত্রীকে তালাক প্রদান করি। তালাক দেওয়ার পর থেকে আমার সাবেক স্ত্রী কতিপয় ব্যক্তির সহযোগিতায় বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছেন। যা আমি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।

তাই আমি অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন

বকশীগঞ্জে সাবেক স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩