ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিংনায় তৃণমূল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী : পিংনায় তৃনমূল বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর, রবিবার বিকালে আমরা বিএনপি পরিবার পিংনা সুজাত আলী  কলেজ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিংনা ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আলমগীর হোসেন। ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবিরের  সাঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী নুরে আলম সিদ্দিকী বাবু, সহ-সাংগঠনিখ সম্পাদক রমযান আলী, শ্রমবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম তুলা, সদস্য শিবেশ কুমার চৌধুরী, পিংনা ইউনিয়ন ওলামা দলের সভাপতি আনিছুর রহমান, যুবদলনেতা রাজিবুল ইসলাম ইয়াসিন, হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীক প্রমুখ।

আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বাবু বলেন, বিএনপি সব সময় জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটের পবিত্র অধিকার নিশ্চিত করেই দেশ পরিচালনা করে আসছে। জনগণের শক্তিকে ধারণ করে রাজনীতি করি। জনগণের অধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। অতীতেও যখন বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন সুশাসন, আইনের শাসন এবং জনগণের কল্যাণই ছিল সর্বোচ্চ অগ্রাধিকার।

দুঃখের বিষয় যখনই দেশ একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারার দিকে এগিয়ে যাচ্ছে, যখনই জনগণের অধিকার ও দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে— ঠিক তখনই একটি চিহ্নিত কুচক্রীমহল এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

​তিনি আরও বলেন, এই দেশবিরোধী গোষ্ঠীটি চায় না এদেশের মানুষ শান্তিতে থাকুক, চায় না দেশের অর্থনীতি শক্তিশালী হোক এবং চায় না দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হোক। তারা পর্দার আড়ালে বসে গণতন্ত্রের বিরুদ্ধে এবং জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে নানা অপকৌশল চালিয়ে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করব।

তিনি বলেন, কেউ অন্যায় করবো না। কেউ অন্যায় অনিয়ম করলে তাদের প্রতিরোধ করা হবে। দলের নাম ভাঙিয়ে কেউ মাদক, জুয়া, সন্ত্রাস করলে যারা তৃণমূলের বিএনপির সমর্থনে আছি, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও প্রতিহিত করতে হবে। আগামীদিনে যার কাছে ইউনিয়নবাসী নিরাপদ মনে করবে তাকে ইউনিয়নের সেবা করার দ্বায়িত্ব দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক আব্দুল আলীম, সহ-দপ্তর সম্পাদক হেকমত আলী মন্টু, সদস্য আব্দুল হালিম, হাবিবুর রহমান হবি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঈমান আলী, যুবদলনেতা মকবুল হোসেন, জিয়াউর রহমান জিয়া, লিটন মিয়া, খোকন মিয়া ও রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই সভায় অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

পিংনায় তৃণমূল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬