ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে বলেই দেশ উন্নত হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

সেতুর শুভ উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, দেশে গণতন্ত্র আছে বলেই উন্নয়ন করা সম্ভব হয়েছে। এই ধারা না থাকলে এত উন্নত হতো না। আজ আমরা ডিজিটাল বাংলাদেশ। আমরা পরমাণু শক্তিতে যুক্ত হতে পেরেছি।

প্রতিমন্ত্রী ১৯ এপ্রিল জামালপুরের ইসলামপুর চিনাডুলী ইউনিয়নে ৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার অধিদপ্তরের অর্থায়নে দেলী সেতু আমতলী বাজার ভায়া বলিয়াদহ রাস্তায় চেইনেজে সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শুধু ঢাকাকে কেন্দ্র করে উন্নয়ন পরিকল্পনা করেন না প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায়েও উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশ ২০১৫ সালে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং তারপর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। ২০৩১ সালের মধ্যে একটি উচ্চমধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ এবং ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ, উন্নত এবং জ্ঞানভিত্তিক ‘স্মার্ট বাংলাদেশ’ গড়াই এখন লক্ষ্য।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমান, সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে বলেই দেশ উন্নত হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩