ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ইমামদের প্রতি ধর্মমন্ত্রীর আহ্বান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ডিবির অভিযান : দেওয়ানগঞ্জে কষ্টি পাথরসদৃশ বস্তু জব্দ, আটক ১১ যমুনায় ফের ইউরিয়া উৎপাদন শুরু জামালপুরে শরৎকালীন টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এপেক সম্মেলনের আগে কিমের দরজায় কড়া নাড়ছেন ট্রাম্প বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করলেন অস্ট্রেলীয় টিভি সাংবাদিক কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯

পৌর মেয়র ছানোয়ারের ঈদ উপহার পেলো ৬০০ হোটেল শ্রমিক

হোটেল শ্রমিকদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে জামালপুর পৌর শহরের হোটেল শ্রমিক লীগের ৬০০ জন কর্মচারীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৭ এপ্রিল দুপুরে জামালপুর পৌরসভা কার্যালয়ের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ঈদ উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর বিজু আহমেদ, কাউন্সিলর আলী আজাদ মোল্লা, কাউন্সিলর রাজীব সিংহ সাহা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু সুলতান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমী, পৌর যুব মহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার প্রমুখ।

জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, আমি অনেক আগে থেকেই বিভিন্ন উৎসবে অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। তারই ধারাবাহিকতায় এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবার হোটেল শ্রমিক লীগের ৬০০ জন কর্মচারীদের মাঝে আমি ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করছি।

তিনি আরও বলেন, এরআগে করোনায় ক্ষতিগ্রস্ত গরিব, অসহায় ও কর্মহীন লক্ষাধিক মানুষকে দফায় দফায় খাদ্য সহায়তা প্রদান করেছি। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বিপুল সংখ্যক মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেকটি ঈদ ও উৎসবে ব্যক্তিগত উদ্যোগে এভাবেই সব সময় মানুষের পাশে থাকবো। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন পৌর মেয়র ছানোয়ার হোসেন।

এসময় জামালপুর পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

পৌর মেয়র ছানোয়ারের ঈদ উপহার পেলো ৬০০ হোটেল শ্রমিক

আপডেট সময় ১০:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩