ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মেলান্দহে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ১ জুলাই রাতে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর এলাকার একটি পাটক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন- ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ি গ্রামের মৃত মেহার ফকিরের ছেলে মো. মকবুল ফকির (৫৪) ও একই গ্রামের মৃত বাহার ফকিরের ছেলে মো. হানিফ ফকির (৫৬)। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুইজনেই কৃষিকাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মকবুল ও হানিফ কাজের উদ্দেশ্যে টগারচর এলাকায় যান। সেখানে তারা এক ব্যক্তির পাট কাটার কাজ নিয়েছিলেন। সন্ধ্যার আগে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তারা পাটক্ষেতে লুটিয়ে পড়েন।

তখন আশেপাশে কেউ না থাকায় লাশ দুটি ক্ষেতের মধ্যেই পড়ে ছিল। সন্ধ্যার পরও মকবুল ও হানিফ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার পর ওই পাটক্ষেতে গিয়ে তাদের লাশ পড়ে থাকতে দেখেন স্বজনেরা।

মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা হেনা বলেন, বৃষ্টির সময় ওই ক্ষেতের আশপাশে কেউ ছিল না। বজ্রপাতে তারা মারা গেলেও প্রথমে কেউ বুঝতে পারেনি। লাশ দুটি উদ্ধারের পর রাত ৮টার দিকে স্বজনেরা বাড়িতে নিয়ে যান।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মেলান্দহে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৮:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২