ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

রাষ্ট্রপতির সঙ্গে বশেফমুবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বশেফমুবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মো. আবদুল হামিদের সঙ্গে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২৮ মে সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয় সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেন।

মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যকে নির্দেশনা দেন।

একই সঙ্গে বাঙালির স্বপ্নজয়ের সারথি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্যের সার্বিক সাফল্য কামনা করেন।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্মারকগ্রন্থ ‘অবিনাশী জনক তুমি’ মহামান্য রাষ্ট্রপতিকে হস্তান্তর করেন উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার খান মো. অলিয়ার রহমান, পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন, পিএস টু ভিসি মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে বশেফমুবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

আপডেট সময় ০৫:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২