ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বহু প্রতিক্ষিত দাবি পূরণ

কালচারাল সেন্টারের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের বনাঞ্চল ঘেরা ঝিনাইগাতী উপজেলার অবকাশ পর্যটন কেন্দ্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য নির্মিত ‘গজনী কালচারাল সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। ৬ মে বিকালে ওই কালচারাল সেন্টারের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

এই কালচারাল সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে জেলায় বসবাসকারি লক্ষাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের বহু প্রতিক্ষিত দাবি পূরণ হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, ঝিনাইগাতীর ইউএনও ফারুক আল মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ওসি মনিরুল আলম ভঁ‚ইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।

ঝিনাইগাতীর ইউএনও ফারুক আল মাসুদ বলেন, এ কালচারাল সেন্টারের মাধ্যমে গারো পাহাড় এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অন্য সংগঠনের শিল্পীরাও তাদের সাংস্কৃতিক চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করতে পারবে। এতে দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও ভ্রমণপিপাসুরা গজনী অবকাশ কেন্দ্রে এসে অধিকতর আনন্দ উপভোগ করতে পারবেন।

অন্যদিকে নেত্রকোনা জেলার বিরিশিরি’র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর ন্যায় আগামীতে গজনী অবকাশ কেন্দ্রে একটি কালচারাল একাডেমী স্থাপনের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বহু প্রতিক্ষিত দাবি পূরণ

আপডেট সময় ০৭:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২