ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

টানা ১২ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ৭ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১২ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ৭ জন। গতকাল এই সংখ্যা ছিল ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩ মে জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৭ জন। আগের দিন ২ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১০ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ১৭২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ জন। শনাক্তের হার দশমিক ৫৫ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫২ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

টানা ১২ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ৭ জন

আপডেট সময় ০৮:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২