ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী ও প্রতিবন্ধীসহ আহত ১৫

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কেরাম বোর্ডে জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে তিন নারী ও এক প্রতিবন্ধীসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

১৫ মার্চ রাত ১০টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের পুকুরপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আনোয়ারা বেগম (৫০), রোজিনা বেগম (৩০), খালেদা আক্তার (৩২), প্রতিবন্ধী আনোয়ার হোসেন (৩৪), রনি মিয়া (১৬), সুরুজ্জামান (৬০), দেলোয়ার হোসেন (৩২), খায়রুল ইসলাম (২০), আশরাফ হোসেন (২২), সোহরাব হোসেন (৬০), শাকিল মিয়া (১৫), রাকিব হাসান (১৫)।

স্থানীয় এলাকাবাসী জানায়, বগারপাড় গ্রামের পুকুরপাড় এলাকায় কেরাম বোর্ড় দিয়ে দীর্ঘদিন যাবৎ জুয়া খেলা পরিচালনা করে আসছে মুদির দোকানদার রিপন মিয়া। ওই দোকানে জুয়া খেলতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসে জুয়াড়িরা। ১৫ মার্চ রাতে কিশোর রনি ও তিন বন্ধু মিলে কেরাম বোর্ড খেলছিল। এ সময় আশরাফ ও তার বন্ধুরা কেরাম খেলতে চায়। এ নিয়ে রনি ও আশরাফ হোসেনের মধ্যে কথা কাটাকাটি বাঁধে। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় রনির মা ও দাদি এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আশরাফ ও তার সমর্থকরা। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক ১৫ মার্চ রাতে বলেন, সংঘর্ষের বিষয় কেউ থানায় অভিযোগ দেয়নি। থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী ও প্রতিবন্ধীসহ আহত ১৫

আপডেট সময় ০৫:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২